যৌন হয়রানির অভিযোগে ফুটবলার দানি আলভেস গ্রেফতার
কাতালুনিয়ান এক নারীকে যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসকে গ্রেফতার করেছে বার্সেলোনা পুলিশ।
কাতার বিশ্বকাপ শেষে ছুটি কাটাতে বার্সেলোনায় গিয়েছিলেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। সেখানে গিয়েই বাঁধে বিপত্তি।
অভিযোগ আছে, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার এক নাইট ক্লাবে, এক নারীর স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন আলভেস। পরে বন্ধুদের ও নিরাপত্তাকর্মীদের ডাকতে শুরু করায় আলভেস নাইট ক্লাব ত্যাগ করেন বলে দাবি করেছেন ওই নারী। যা নিয়ে তদন্ত শুরু করে বার্সেলোনা পুলিশ।
লাতিন আমেরিকান এ ফুটবলারকে এখন বার্সেলোনার একটি আদালতে (সিউটাট দে লা জাস্টিসিয়া) নিয়ে যাওয়া হবে, যেখানে তিনি শুনানিতে অংশ নেবেন। যৌন হয়রানির অভিযোগ তদন্তাধীন থাকায় বিচারক তার অস্থায়ী পরিস্থিতির ওপর রায় দেবেন।
আরও পড়ুনঃ আমাদের গণতন্ত্র বিদেশিদের ফরমায়েশে চলবে না: ওবায়দুল কাদের





