কর্মী ছাঁটাই করছে গুগল
কোম্পানির প্রায় ৬ শতাংশ কর্মী অর্থাৎ প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট।
শুক্রবার এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কোম্পানিটি
এর আগে মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার গুগলও একই পথে পা বাড়াল।
এরই মধ্যে বহু কর্মীর কাছে ইমেল পাঠিয়ে দিয়েছে অ্যালফাবেট। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।
তবে অন্য দেশের স্থানীয় নিয়োগ আইনের কারণে ছাঁটাই প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলেও জানিয়েছে কোম্পানিটি। এই ছাঁটাইয়ের পর গুগলের কোন বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা জানা যায়নি।
আরও পড়ুনঃ আমাদের গণতন্ত্র বিদেশিদের ফরমায়েশে চলবে না: ওবায়দুল কাদের





