“পাঠ্যবইয়ে ভুল নিয়ে ইস্যু তৈরির চেষ্টা করা হচ্ছে”
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি মহল সামান্য ভুল বড় করে উপস্থাপন করে ইস্যু তৈরির চেষ্টা করছে। নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ভুল থাকলে প্রয়োজন অনুসারে সংশোধন করা হবে বলেও জানান তিনি।
আজ শুক্রবার রাজধানীর সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম হাতিয়ার হবে দক্ষতাভিত্তিক প্রায়োগিক শিক্ষা। নতুন শিক্ষাক্রমের সব বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপানো হয়েছে। তাই ভুল থাকলে প্রয়োজনে তা সংশোধন করা হবে।
তবে নবম-দশম শ্রেণির বেশ কয়েকটি পাঠ্যবইয়ে আছে ভুল তথ্যসহ ভয়াবহ ইতিহাস বিকৃতিও। নানা সমালোচনার মুখে সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভুলের সংশোধনী প্রকাশ করেছে। এ বিষয়ে দীপু মনি বলেন, একটি মহল ছোট ভুলকে বড়ভাবে উপস্থাপন করে ইস্যু বানানোর চেষ্টা করছে।
আরও পড়ুনঃ আমাদের গণতন্ত্র বিদেশিদের ফরমায়েশে চলবে না: ওবায়দুল কাদের






ক্রিস হিপকিনস হচ্ছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী - tathyasangjog
January 20, 2023[…] […]