“মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করার সুযোগ নাই”
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযুদ্ধের এত বছরেও কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা আবেদন না করলে মন্ত্রণালয়ের কিছু করার নাই। তবে, কিছু আবেদন আর অভিযোগ নিষ্পত্তি হলে নতুন করে কিছু মুক্তিযোদ্ধা হিসেবে সনদ পাবেন। সে সংখ্যা ৫০০ থেকে ৬০০ এর বেশি হবে না। আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে সেই অভিযোগ প্রমাণিত হলে ২ থেকে ৩০০ মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ যেতে পারেন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাজনৈতিক বিবেচনায় মুক্তিযোদ্ধা নিবন্ধন হয়নি এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, তাই আগামীতে অন্য কোনো সরকার আসলেও মুক্তিযোদ্ধা তালিকা প্রশ্নবিদ্ধ হবে না।
এর আগে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী ওইদিন বলেছেন, মুক্তিযোদ্ধা হিসেবে নাম নথিভুক্ত করতে ৫০ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল, মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত না হয়ে থাকলে ভাতা দেয়ারও কোনো সুযোগ নেই। তবে ভাতাপ্রাপ্ত ব্যক্তি সনদ না পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ চলতি বছরে দেশে কোটিপতির সংখ্যা কমেছে





