পাঠ্যবইয়ে ভুল: সংশোধনী দিল এনসিটিবি
নবম ও দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং পৌরনীতি ও নাগরিকতা বইয়ের কিছু ভুলের সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)
এ বিষয়ে আজ মঙ্গলবার এক বিবৃতি দিয়েছে এনসিটিবি।
এছাড়া এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, ‘বুধবার সব স্কুলে সংশোধনী পাঠানো হবে।’
বিবৃতিতে বলা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর সময়, দেশের সংবিধান প্রণয়নের পটভূমি, ১৯৫৪ সালের নির্বাচনে কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল এবং অন্যান্য বিষয়ে ভুল ছিল। তারা এসব বইয়ের জন্য মোট ৯টি সংশোধনী দিয়েছে।
এই সংশোধনীগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হবে। তারা বিদ্যালয়গুলোতে সরবরাহ করবে এবং শ্রেণিশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের সংশোধন করে দেবেন।






৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী - tathyasangjog
January 17, 2023[…] আরও পড়ুনঃ পাঠ্যবইয়ে ভুল: সংশোধনী দিল এনসিটিবি […]
রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৪২ - tathyasangjog
January 17, 2023[…] আরও পড়ুনঃ পাঠ্যবইয়ে ভুল: সংশোধনী দিল এনসিটিবি […]