জাতীয় ফিচার

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

শরীয়তপুরের জাজিরায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে

নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাদের আত্মীয় ফজলে রাব্বী (২৮), নবচেতনা পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্স চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)।

শরীয়তপুর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া বলেন, বরিশাল থেকে ভোরে অ্যাম্বুলেন্সটি নারী রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে নওডোবা এলাকায় এলপি গ্যাসবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্স থাকা ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুনঃ বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উত্তরণে সহায়তা অব্যাহত রাখবে আইএমএফ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র