সেনেগালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯
সেনেগালের উত্তরাঞ্চলে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন।
সোমবার ভোরে লোগা অঞ্চলের সাকাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল।
আফ্রিকার দেশ সেনেগালে প্রায়ই ভয়ংকর সড়ক দুর্ঘটনা ঘটে। চালকদের অসতর্কতা, খারাপ রাস্তা এবং পুরনো যানবাহনের কারণে দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয় দেশটিতে। এর আগে গত ৮ জানুয়ারি সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত ও ৮৭ জন আহত হন।
আরও পড়ুনঃ সুযোগ পেলেই ছোবল মারবে বিএনপি: তথ্যমন্ত্রী





