জাতীয়

পাইলট স্বামীর মতো বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন কো-পাইলট অঞ্জু

এক প্লেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন স্বামী পাইলট দীপক পোখরেল। ১৬ বছর পর নেপালে প্লেন দুর্ঘটনায় মারা গেছেন কো-পাইলট অঞ্জু খাতিওয়াদা। ।

গত রোববার নেপালের পোখরায় প্লেন বিধ্বস্ত হয়ে স্বামীর মতো একইভাবে প্রাণ হারিয়েছেন ৪৪ বছর বয়সী অঞ্জু।

১৬ বছর আগে ২০০৬ সালের ২১ জুন নেপালেই একটি বিমান দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছিল অঞ্জুর স্বামী দীপক পোখরেলের। সেই দুর্ঘটনায় মৃত্য়ু হয় ৬ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মীর। অঞ্জুর মৃত্য়ুও হলো একই ভাবে।

জানা গেছে, তার স্বামী দীপক পোখরেল ২০০৬ সালে জুমলায় ইয়েতি এয়ারলাইনসের একটি টুইন অটার প্লেন দুর্ঘটনায় মারা যান। স্বামীর মৃত্যুর পর পাওয়া বিমার টাকা ব্যবহার করেই পাইলটের প্রশিক্ষণ নিয়েছিলেন অঞ্জু। কো-পাইলট অঞ্জুর ৬ হাজার ৪০০ ঘণ্টার বেশি উড্ডয়নের অভিজ্ঞতা ছিল। তিনি আগেও রাজধানী কাঠমাণ্ডু থেকে পোখারা রুটে প্লেন চালিয়েছেন।

রোববার দুর্ঘটনা কবলিত প্লেনটির পাইলট ছিলেন প্রায় ২২ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা সম্পন্ন কমল কে সি। তার মরদেহ এরই মধ্যে উদ্ধার ও চিহ্নিত করা হয়েছে। কো-পাইলট অঞ্জুর মরদেহ এখনো শনাক্ত হয়নি। তবে দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুনঃ সুযোগ পেলেই ছোবল মারবে বিএনপি: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র