জাতীয় ফিচার

অসুস্থ রাজনীতির জন্য বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পুরো দলটাই অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ রাজনীতি করার জন্য দলটাকে হাসপাতালে পাঠানো হবে।

আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কেউ আগুন নিয়ে খেলতে চাইলে তা মেনে নেয়া হবে না। বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলার বিরুদ্ধে চলছে শান্তি সমাবেশ। স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। বিএনপি চোখে সরিষা ফুল দেখছে। মানুষের জানমাল নিয়ে খেললে, খেলা হবে। যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামী লীগ। সরকার হটাতে গিয়ে তারাই হটে যাবে।

কাদের বলেন, আওয়ামী লীগ এ দেশে ভেসে আসেনি। বিএনপি সরকার পতন করবে আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে, সেটা ভাবার প্রয়োজন নেই। সত্য কথা বলার সাহস নেই মির্জা ফখরুলের। তারা কথায় কথায় মিথ্যাচার করে।

বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির বিক্ষোব-সমাবেশ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমরা সরকারে আছি। আমাদের দায়িত্ব হচ্ছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা দেয়া। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আগুন নিয়ে সন্ত্রাস, লাঠি নিয়ে খেলা, রাস্তা অবরোধ করে অশান্তি সৃষ্টি করাসহ এ ধরনের কাজ করলে জনগণের জানমাল রক্ষায় আমরা জনগণের পাশে আছি। সেজন্যই আজকের এই শান্তি সমাবেশ।

আরও পড়ুনঃ সুযোগ পেলেই ছোবল মারবে বিএনপি: তথ্যমন্ত্রী

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র