“রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চুরি, ডাকাতি, খুন-গুম, অপহরণ-মুক্তিপণ কোনোভাবেই করতে দেয়া হবে না। এসব অপরাধ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।’
আজ রোববার দুপুরে কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৬তম সভায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন সেক্টর থেকে আমরা অনেক তথ্য পাই। তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হয়। যে তালিকা এখন পাওয়া গেছে তা নিয়েও যাচাই-বাছাই চলছে। তালিকায় কারও নাম এলো বলে তিনি দোষী হয়ে যাননি। সব বিষয় তদন্ত করে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকাল ১০টায় কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর মিলনায়তনে এই সভা শুরু হয়। এখনো সভাটি চলমান রয়েছে। সভা শেষে সভার সার্বিক সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদের ব্রিফিং করার কথা রয়েছে।
আরও পড়ুনঃ ভরিতে ৯৩ হাজার টাকা ছাড়ালো সোনার দাম





