ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন।
আজ শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা শাখার মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ।
এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস এক টুইট বার্তায় জানায়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সহকারী পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী





