যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৬ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের আলবামায় টর্নেডোর আঘাতে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
বৃহস্পতিবার টর্নেডোটি আঘাত হানে বলে জানা গেছে।
এ বিষয়ে শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অটাউগা কাউন্টিতে ছয়জনের মৃত্যু হয়েছে।
সেলমা শহরের মেয়র জেমস পারকিন্স জুনিয়র জানিয়েছেন, টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এটিকে ভয়াবহ ক্ষতি হিসেবে উল্লেখ করেন তিনি।
এদিকে টর্নেডোর আঘাতে চারটি অঙ্গরাজ্যের লাখো মানুষ বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়েছে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং ক্যারোলিনাসের ১ লাখ ৪৭ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন ছিলেন।
আরও পড়ুনঃ শনিবার বাংলাদেশ আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী





