কলম্বিয়ায় দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ; নিহত ১০
কলম্বিয়ার সশস্ত্র দুই বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে।
বুধবার এ তথ্য জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
দেশটির প্রথম বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নতুন বছরের শুরুতে ইএলএনসহ পাঁচটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দেয়া সত্ত্বেও সংঘর্ষের এ ঘটনা ঘটল।
এ বিষয়ে রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও ফার্কের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।
কলম্বিয়ার ন্যায়পাল অফিস হতাহতের সংখ্যা উল্লেখ না করে বলেছে, কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ছোট্ট শহর পুয়ের্তো রন্ডোতে সোমবার (০৯ জানুয়ারি) ও মঙ্গলবার (১০ জানুয়ারি) এ সংঘর্ষ হয়েছে। সরকার কিংবা সামরিক কর্তৃপক্ষ কেউই এ ঘোষণার প্রতিক্রিয়ায় কিছু বলেনি।





