জাতীয় ফিচার

“বিএনপিকে তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামাতে হবে”

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

বিএনপিকে এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবির ভূত মাথা থেকে নামাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।

আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে আদালত আদেশ দিয়ে মিউজিয়ামে পাঠিয়ে দিয়েছে। একটা মৃত ইস্যুকে জীবন্ত করবেন এটা অসাংবিধানিক, অস্বাভাবিক। তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না, জনগণ চায় না। বিএনপিকে এখন তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামাতে হবে। তত্ত্বাবধায়কের ভূত নামিয়ে ফেলুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যে ভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও আগামী জাতীয় সংসদ নির্বাচন সে ভাবেই অনুষ্ঠিত হবে। সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন। নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবেনা।

দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবীকে মিথ্যা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ময়মনসিংহ ও ফরিদপুরে বিএনপির ওপর হামলার দাবি ভুয়া, মির্জা ফখরুল ভুল তথ্য দিয়েছেন। উল্টো বিএনপির কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা হয়েছে।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র