জাতীয়

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৭

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।

সোমবার বিক্ষোভকারীরা দেশটির একটি বিমানবন্দরে হামলার চেষ্টা করলে প্রাণহানির এ ঘটনা ঘটে।

পেরুর পুনো অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জুলিয়াকাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জেরে রক্তপাতের নতুন এ ঘটনাটি ঘটে। স্থানীয় গভর্নর কার্যালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।

এ বিষয়ে স্থানীয় ক্যালোস মঙ্গে হাসপাতালের এক কর্মকর্তা জানান, জুলিয়াকাতে সোমবার নিহত ব্যক্তিদের শরীরে গুলির আঘাত রয়েছে। সোমবারের প্রাণহানিসহ কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার জেরে সৃষ্ট বিক্ষোভ ও সংঘর্ষে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

জুলিয়াকার মেয়র অস্কার ক্যাসেরেস শান্তি প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে জোর আবেদন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, পেরুভিয়ানরা একে অপরকে হত্যা করছেন। এমন দৃশ্য সহ্য করা অসম্ভব। সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র