জাতীয় ফিচার

“মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে”

রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করতে হবে।

আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর গণপরিবহনে মেট্রোরেলের সংযোজন যোগাযোগ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে। তবে এই মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল বলে জানিয়েছেন ।

প্রত্যেকটা কাজে বাধা দেয়া দেশের কিছু মানুষের চরিত্র উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল বানাতেও বাধা পেয়েছি।’

এছাড়া বিমানবন্দর এলাকার যানজট নিরসনের বিষয়ে তিনি আরও বলেন, বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেয়া হবে ৷

আরও পড়ুনঃ প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র