সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৮
পশ্চিম আফ্রিকার সেনেগালের কাফরিনে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৮৭ জন আহত হয়েছেন।
রোববার সেনেগালের কাফরিন শহরে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে কাফরিন শহরের জাতীয় সড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে কাফরিন হাসপাতালে নিয়ে গেলে সেখানেও অনেকে মারা যান। এছাড়া আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় প্রশাসক ও সরকারি কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকি করছে। দেশটির দমকল বিভাগের প্রধান কর্নেল চেখ ফাল বলেছেন, এটি একটি মারাত্মক দুর্ঘটনা। ১২৫ জন যাত্রীর মধ্যে ৩৮ জনই মৃত্যুবরণ করেছেন।
আরও পড়ুনঃ “ভারতীয় সাংবাদিকদের সফর দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে”





