৯১ হাজারে পৌছালো সোনার দাম
দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৯০ হাজার টাকা ছাড়ালো সোনার দাম। এবার ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে ৯০ হাজার ৭৪৫ টাকা দাঁড়িয়েছে ।
আজ রোববার থেকে এ দাম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে।
এক ভরি ২২ ক্যারেট সোনার দাম ৯০ হাজার ৭৪৫ টাকা দাঁড়িয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ৮৬ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ৭৪ হাজার ২৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির সোনার দাম পড়বে ৬১ হাজার ৮৭৭ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
এর আগে বিদায়ী বছরের ২৯ ডিসেম্বর সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ নির্ধারণ করে বাজুস। সে সময় সব থেকে ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৮৮ হাজার ৪১৩ টাকা নির্ধারণ করেছিল বাজুস।






রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ৩৮ - tathyasangjog
January 8, 2023[…] আরও পড়ুনঃ ৯১ হাজারে পৌছালো সোনার দাম […]
"রোহিঙ্গাদের কারণে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে" - tathyasangjog
January 8, 2023[…] আরও পড়ুনঃ ৯১ হাজারে পৌছালো সোনার দাম […]