বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দর পতন
নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৮ শতাংশের ওপরে কমে গেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পর্যালোচনায় দেখা যায়, নতুন বছরের লেনদেনের শুরুতে বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৮০ দশমিক ২৬ ডলার। ৩ জানুয়ারি লেনদেনের একপর্যায়ে তা বেড়ে ৮০ দশমিক ৯৫ ডলারে উঠে যায়। এরপর থেকেই কমতে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
ধারাবাহিকভাবে দাম কমতে কমতে সপ্তাহ শেষে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৭৭ ডলার। সেই হিসাবে গত এক সপ্তাহে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ৬ দশমিক ৭৩ ডলার বা ৮ দশমিক শূন্য ৯ শতাংশ।
অপরিশোধিত জ্বালানি তেলের পাশাপাশি গত সপ্তাহে বড় দরপতন হয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের। সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে ৮ দশমিক ৫৬ শতাংশ। এতে বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৫৬ ডলার।
আরও পড়ুনঃ রেলওয়ের আট হাজার অস্থায়ী কর্মীকে ছাটাইয়ের সিদ্ধান্ত





