জাতীয় ফিচার

বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকা থাকার চেষ্টা করেছে বাংলাদেশ: পরিকল্পনামন্ত্রী

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বড় বড় অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। তুলনামূলক ছোট অর্থনীতির দেশ হিসেবে বৈশ্বিক বিরূপ পরিস্থিতি মোকাবিলা করে টিকা থাকার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ। আশা করি আমরা বড় ধরনের ক্ষতি ছাড়াই পরিস্থিতি সামাল দিতে পারবো।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্য ভিত্তিক গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাক’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথিব বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথিব বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়ম-নীতি তৈরির কাজটি জবাবদিহিতার আওতায় আনা দরকার। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য নিয়ে যে দ্বিধা ও বিঘ্ন সৃষ্টি হয়েছে তা নিরসনে ব্যাংকিং অ্যালমানাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশের রিয়েল (প্রকৃত) অর্থনীতির জন্য প্রকৃত তথ্য খুব প্রয়োজন উল্লেখ্য করে তিনি বলেন, বাজারে অনেক তথ্যই পাওয়া যায়, কিন্তু তথ্যের দ্বিধা ও বিঘ্ন দূর করতে প্রকৃত তথ্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকিং অ্যালমানাক সেই কাজটিই করছে।

হোসেন জিল্লুর রহমান আরও বলেন, অর্থনীতি নিয়ে বক্তব্যে দেওয়ার সময় সঠিক চিত্র উঠে আসছে না। এজন্য সব আলোচনার আগে প্রকৃত শব্দটি যোগ করার প্রয়োজন। ব্যাংকিংয়ের কথা বলি, প্রবৃদ্ধির কথা বলি, দারিদ্র্যের কথা বলি- প্রত্যেকটা ক্ষেত্রে এখন প্রকৃত শব্দটা জরুরি হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ রেলওয়ের আট হাজার অস্থায়ী কর্মীকে ছাটাইয়ের সিদ্ধান্ত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র