জাতীয় ফিচার

বিশ্ব ইজতেমার প্রতি খেয়াল রাখছেন প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করুন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী সবসময় বিশ্ব ইজতেমার প্রতি খেয়াল রাখছেন। আরও কী ধরনের সহযোগিতা করা যায় তারও খোঁজখবর নিচ্ছেন তিনি।

শুক্রবার বিকেলে বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে আয়োজিত এক প্রস্তুতিমূলক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইজতেমার আয়োজকদের মধ্যে দুই পক্ষই দুইবার ইজতেমা পরিচালনা করেছিল। তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না। ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করবে জোবায়ের গ্রুপ আর দ্বিতীয় পর্ব করবে সা’দ গ্রুপ। দুই গ্রুপের মধ্যে নতুন করে ভুল বুঝাবুঝি হওয়ার কিছু নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সাইবার নিরাপত্তার জন্য আমরা কাজ করছি। যেখানে ঝুঁকি থাকবে আমাদের পুলিশ বাহিনী সে জায়গাটা কাভার করবে। ইজতেমার নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, আনসার সদস্যসহ সবাই যুক্ত থাকবেন। প্রয়োজনে বিজিবি প্রস্তুত থাকবে। সেনাবাহিনী এরই মধ্যে মুসল্লিদের জন্য কাজ করছে। তারা তুরাগ নদীর পশ্চিম পাড়ে ভাসমান সেতু তৈরি করে দিয়েছেন। ইজতেমার ৯৫ ভাগ এরই মধ্যে শেষ হয়েছে।

আরও পড়ুনঃ রেলওয়ের আট হাজার অস্থায়ী কর্মীকে ছাটাইয়ের সিদ্ধান্ত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র