নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
আজ মঙ্গলবার তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপণে জানা যায়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার চাকরির মেয়াদ শেষে মঙ্গলবার (৩ জানুয়ারি) অবসরে গেছেন। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মাত্র ১৯ দিনের জন্য মন্ত্রিপরিষদ সচিব ছিলেন কবির বিন আনোয়ার। গত ১৫ ডিসেম্বর দায়িত্ব নিয়েছিলেন তিনি।
নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা। চাকরিজীবনে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী/সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।






১৭ দিনেই অবসরে কবির বিন আনোয়ার - tathyasangjog
January 3, 2023[…] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন […]
স্বাস্থ্যখাতে সরকারের মাথাপিছু ব্যয় ৪ হাজার ৫৭৮ টাকা - tathyasangjog
January 3, 2023[…] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন […]
রমজান মাসে একসঙ্গে পুরো মাসের পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর - tathyasangjog
January 3, 2023[…] আরও পড়ুনঃ নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন […]