জাতীয়

ভারতে প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে নিহত ৫

ভারতের রাজস্থানে একটি ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে জেলার বিসরাসার গ্রামের রাওয়াতসার-সর্দারশহর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলার পাল্লু পুলিশ স্টেশনের হাউস অফিসার গোপি রাম বলেছেন, দুর্ঘটনা স্থলেই নিহত হন তিনজন। বাকি ‍দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে তারা সেখানে মারা যান। অপর আহত ব্যক্তিকে বিকানেরে পাঠানো হয়েছে।

গোপি রাম আরও বলেছেন, ‘ট্রাকটি পাল্লু থেকে সর্দারশহরের দিকে যাচ্ছিল এবং প্রাইভেট কারটি বিসরাসার গ্রাম থেকেই মহাসড়কে উঠছিল। গাড়িটি মহাসড়েকে ওঠার সময়ই দুর্ঘটনা ঘটে।’

এর আগে, গত শনিবার (৩১ ডিসেম্বর) গুজরাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হন। আহত হন আরও অন্তত ২৮ জন। গুজরাটের নবসারি জেলার বেসমা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্ত

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র