জাতীয়

নড়াইলে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা চারজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে এই মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, ১২টার দিকে ডুবে যাওয়া নৌকায় থাকা নিখোঁজ লাবুকে (৩২) উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তিনি কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের টুকু চৌকিদারের ছেলে। তিনি হামিদপুর ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। পরে দুপুর ১টার দিকে জোকার চর গ্রামের মতিয়ার শেখের ছেলে খানজে শেখের (৫৫) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চারজনের মরদেহ উদ্ধার হলো।

এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা খেয়াঘাটে নৌকাডুবির ঘটনা ঘটে। এর পরপরই নাজমা বেগম (২৮) ও তার দুই বছর বয়সী ছেলে তাছিম শেখের মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া নৌকাডুবির ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। তারা হলেন, কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের এনামুল মণ্ডলের ছেলে রয়েল মণ্ডল (২৭) এবং এনামুল মণ্ডলের জামাই মাহমুদ শেখ (৪১)।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমিম আলম বলেন, নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। মরদেহ নৌপুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। নৌপুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএফ.৭ শনাক্ত

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র