জাতীয় ফিচার

নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা লিখেছেন, “ভারাক্রান্ত হৃদয়ে আমি, বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে, আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন মোদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।”

হীরাবেনকে একজন গর্বিত মা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা দেখেছি একজন মা, প্রেরণাদাতা ও পরামর্শদাতা হিসেবে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আপনার মায়ের সাথে আপনার অত্যন্ত গভীর সম্পর্ক এবং তার প্রতি গভীর শ্রদ্ধা প্রজন্মের পর প্রজন্মের সবার কাছে অনুকরণীয় নজির হয়ে থাকবে। আপনার এ সম্পর্ক গভীর পারিবারিক মূল্যবোধ প্রতিফলিত করে যা আমাদের সমাজ অনাদিকাল থেকে লালন করে আসছে।

শেখ হাসিনা বলেন, শ্রীমতি হীরাবেন মোদির পরলোক গমনের মধ্য দিয়ে আমরা সারল্য, পবিত্রতা ও মূল্যবোধে পরিপূর্ণ এক শতাব্দীর জীবনকালের সমাপ্তি প্রত্যক্ষ করেছি। শোকের এ সময়ে, আপনি, আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং যারা তার গৌরবময় জীবন ও আশীর্বাদে ধন্য হয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা।”

প্রধানমন্ত্রী শোকবার্তায় শ্রীমতি হীরাবেন মোদির বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

আরও পড়ুনঃ বিএনপি রাষ্ট্রকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে : ওবায়দুল কাদের

 

রিপোর্টার

About Author

9 Comments

  1. বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদন… […]

  2. ভিক্ষা ছেড়ে সম্মানের পেশায় ফিরে আসছে হাজারো ভিক্ষুক: খাদ্যমন্ত্রী - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদন… […]

  3. শিক্ষার জন্য আলাদা টিভি চ্যানেল চালুর পরিকল্পনা প্রধানমন্ত্রীর - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদন… […]

  4. মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদন… […]

  5. নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদন… […]

  6. রাজধানীতে মাদকবিরোধী অভিযান; গ্রেফতার ২৪ - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদন… […]

  7. ভোজ্যতেল উৎপাদনের পরিকল্পনা সরকারের - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদন… […]

  8. ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদন… […]

  9. তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণ; নিহত ৭ - tathyasangjog

    December 30, 2022

    […] আরও পড়ুনঃ নরেন্দ্র মোদির মায়ের মৃত্যুতে সমবেদন… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র