সিরিয়ার পূর্বাঞ্চলে সন্ত্রাসী হামলায় নিহত ১০
সিরিয়ার পূর্বাঞ্চলে শ্রমিকদের বহনকারী বাসে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ তেলশ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে আল-জাজিরা এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পূর্বাঞ্চলীয় দের আজ জোরের আল-তাইম তেলকূপ থেকে শ্রমিকদের বহনকারী বাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কে বা কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি: ‘সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপের একটি শাখা’ এই হামলা চালিয়েছে।
সংস্থাটির পরিচালক আব্দেল রহমান এএফপিকে বলেন, ‘বাসটি যাত্রা শুরুর পর পেতে রাখা বোমার বিস্ফোরণ হয়। এর পর ইসলামিক স্টেটের সদস্যরা বাসটি লক্ষ্য করে গুলি চালানো শুরু করে।’
আরও পড়ুনঃ “ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবল খেলতে প্রয়োজনীয় প্রস্তুতি নিন”





