জাতীয় ফিচার

“জামায়াত মিছিল নিয়ে বের হলে ব্যবস্থা”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, জামায়াতে ইসলামকে গণমিছিলের অনুমতি দেয়া হয়নি। তারা মিছিল নিয়ে বের হতে পারবে না। মিছিল নিয়ে বের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজ শুক্রবার পল্টন মোড় পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে রাজধানী ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি। একই সঙ্গে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী গণতন্ত্র মঞ্চ ও জামায়াতসহ ছোট-বড় কয়েকটি রাজনৈতিক দলও রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে গণমিছিল করার কর্মসূচি নিয়েছে।

জুমার নামাজের পর বেলা আড়াইটায় মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।

আরও পড়ুনঃ “ভবিষ্যতে বিশ্বকাপ ফুটবল খেলতে প্রয়োজনীয় প্রস্তুতি নিন”

 

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র