জাতীয়

রাজশাহীতে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ; নিহত ২

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

রাজশাহীর চারঘাটের তালতলা-বিশ্ববিদ্যালয় সড়কে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার তালতলা-বিশ্ববিদ্যালয় সড়কের বাদুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- ভ্যানচালক বাঘা উপজেলার হেলালপুর গ্রামের নইমুদ্দিন সরকারের ছেলে মাজদার রহমান (৫৫) ও মোটরসাইকেল আরোহী মতিহার এলাকার বুলবুল আলীর ছেলে সিয়াম আহমেদ (১৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে উপজেলার তালতলা-বিশ্ববিদ্যালয় সড়কে দিয়ে ভ্যান গাড়িটি নওদাপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ভ্যান বাদুড়িয়া বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক মাজদার রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী সিয়ামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘণ্টা খানেক পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র