“বিএনপির নেতৃত্বে অপশক্তি গণমিছিলের নামে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে”
বিএনপির নেতৃত্বে অপশক্তি গণমিছিলের নামে সারা দেশে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বেশি বাড়াবাড়ি করলে ছাড় দেয়া হবে না। বেশি বাড়াবাড়ি করলে, লাফালাফি করলে ছাড় দেবে না সরকার। বিএনপির সরকারকে লালকার্ড দেখানোর দিবাস্বপ্ন পূরণ হয়নি।
তিনি বলেন, বিএনপির নেতৃত্বে অপশক্তি গণমিছিলের নামে সারা দেশে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে। আওয়ামী লীগ ৩০ ডিসেম্বর সারা দেশে সতর্ক পাহারায় থাকবে।





