বিএনপিকে গণমিছিলের অনুমতি দিয়েছে ডিএমপি
আগামী ৩০ ডিসেম্বর দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির গণমিছিলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।
এর আগে ডিএমপি কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে এসে দেখা করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপি নেতা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ৩০ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে বৈঠক হয়েছে।





