জাতীয়

করোনা মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে: মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার করোনার নতুন ধরন মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট বিএফ.৭ এর সংক্রমণ ঠেকাতে চীনসহ চার দেশ থেকে আসা যাত্রীদের স্থল, নৌ ও বিমানবন্দরে বিশেষ পরীক্ষা হচ্ছে।

মন্ত্রিসভা বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোভিডের বিষয়ে আমরা অবহিত করেছি, যেটা গতকাল সচিব সভায় আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেটাই আজ মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীকে আমরা অবহিত করেছি। আমাদের প্রথম পদক্ষেপ আমরা যেটা নিয়েছি সেটা হলো আমাদের বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দর যেগুলো আছে সেগুলোতে, যে দেশগুলোতে বিশেষ করে এই নতুন ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে সে দেশের নাগরিক যারা আসবেন তাদের পৃথকভাবে পরীক্ষা করে তবেই ঢোকানো হচ্ছে। গতকাল এ নির্দেশনা জারির পর ঢাকায় বিমানবন্দরের চারটি বুথে এ কার্যক্রম শুরু হয়েছে এবং চারজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। আমরা ইমিডিয়েট অ্যাকশনে চলে গিয়েছি এবং কাজ শুরু করেছি। আমাদের এটা ছিলই, প্রকোপ কমে যাওয়ার কারণে বন্ধ ছিল এখন আমরা এগুলো আবার চালু করছি।

 

আরও পড়ুনঃ মেট্রোরেল নগর গণপরিবহন ব্যবস্থায় অনন্য মাইলফলক

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র