খেরসনে রুশ হামলায় নিহত ৫
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও ২০ জন আহত হয়েছেন।
শনিবারের হামলায় এ হতাহতের কথা প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক সহযোগীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন মতে, খেরসন শহরের কেন্দ্রে ওই হামলা চালানো হয়েছে। হামলার পরপরই এক বিবৃতিতে একে ‘সন্ত্রাসী’ হামলা বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বার্তা আদান-প্রাদান অ্যাপস টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, ‘যেসব ভবনে হামলা চালানো হয়েছে, সেগুলো কোনো সামরিক অবকাঠামো নয়।’ ভয়ভীতি দেখাতে এই হামলা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গত মাসে রুশ বাহিনীর কাছ থেকে খেরসন দখল করে নেয় ইউক্রেনের সেনাবাহিনী। এটিকে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বিশাল বিজয় হিসেবে দেখা হয়। তবে ওই অঞ্চলে উভয় বাহিনীর মধ্যে এখনও তুমুল লড়াই চলছে।
আরও পড়ুনঃ আওয়ামী লীগের নেতৃত্বে ফের শেখ হাসিনা





