খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় বাড়ির পাশে গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার গচ্ছাবিলের শাহানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা কুলছুমা বেগম (৩২) ও মেয়ে ইশরাত জাহান কলি (৮)।
এ বিষয়ে পুলিশ জানায়, বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়ে মা কুলছুম বেগম ও ইশরাত জাহান অসাবধানতাবশত বিদ্যুতের খুঁটির তারে জড়িয়ে পড়েন। পরে লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





