সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষে ৩ জন নিহত
সাভারের কলমায় মিনিবাস ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।
নিহতরা হলেন-ফরিদপুরের কোতোয়ালি থানার চরমাবদি গ্রামের আকবর ফকিরের ছেলে ফজলুল ফকির (৪০), সাভার থানাধীন কলমা এলাকার ইউসুফ আলীর ছেলে ফাহিম (১৯)। নিহত অন্য ব্যক্তির নাম নাসির (৪০)।
পুলিশ জানায়, আশুলিয়া-সিএন্ডবি সড়কের কলমা এলাকায় লেগুনা ও মিনিবাস মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় পরিবহন দুইটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬





