জাতীয়

বাংলাদেশের ব্যাটিংয়ে বিরক্ত কোচ

মিরপুর টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২৭ রানেই গুটিয়ে যায় টাইগাররা। এমন পারফরমেন্স মোটেও ভালো লাগেনি ব্যাটিং কোচ জেমি সিডন্সের।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্বিঘ্নে প্রথম ঘণ্টা কাটায় বাংলাদেশ। দ্বিতীয় ঘণ্টা থেকেই একে একে প্যাভিলিনে ফিরতে থাকেন ব্যাটাররা। ব্যতিক্রম ছিলেন দীর্ঘদিন পর দলে ফেরা মুমিনুল হক।

দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ব্যাটারদের থিতু হয়ে ইনিংস বড় করতে না পারায় বিরক্ত হয়েছেন সিডন্স। সংবাদ সম্মেলনে সিডন্স বলেন, ‘সাকিব ক্রিজ থেকে বেরিয়ে আসার পর লিটন একটু বেশিই শট খেলার চেষ্টা করেছে। মিরাজ দ্রুত শট খেলেছে যেটা তার খেলার কথা না। তাদের ছয় ঘণ্টা একই গিয়ারে থাকার দায়িত্ব নিতে হবে। আমরা পুরো দিন ব্যাট করার কথা বলেছি। ঝলক দেখানো ২৮-৩০ না। এমন ঘটেই যাচ্ছে।’

সিডন্স ব্যাটারদের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, ‘আমি এখানে ছয়-সাত মাস ধরে আছি। অনেক আলোচনা হয়েছে, অনুশীলনও। কিন্তু যখন কোনো ব্যাটার ক্রিজে যায়, একজন ব্যাটারই শটটা খেলতে পারে। আমি পারি না তাদের হয়ে খেলতে।’

আরও পড়ুনঃ দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে নৌবাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র