জাতীয় ফিচার

নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধের প্রতিবাদে পরীক্ষা বর্জন করল আফগান ছাত্ররা

সম্প্রতি আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান। এ ঘটনার প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছেন দেশটির বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

দেশটির ছাত্রীদের প্রতি সংহতি জানিয়ে নানগারহার বিশ্ববিদ্যালয় ও কান্দাহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। তালেবান সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন নানগারহার ও কান্দাহারের ছাত্ররাও।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফুটেজ ছড়িয়ে পড়ে। তাতে দেখা যাচ্ছে, নানগারহার বিশ্ববিদ্যালয় ও কান্দাহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষার হল থেকে বের হয়ে আসছেন। এ সময় ছাত্রদের অভিনন্দন জানিয়ে স্লোগান ও হাততালি দিতে দেখা যায় ছাত্রীদের।

এখন থেকে এক বছরের কিছু বেশি আগে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতা দখলের পর আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য আলাদা শ্রেণিকক্ষ ও প্রবেশপথ চালু করে তারা। তারপর বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শুধু নারী শিক্ষক বা বয়স্ক পুরুষ শিক্ষক পড়াতে পারতেন।

অবশেষে সেই সুযোগও বন্ধ করে দিল তালেবান সরকার। তালেবানের এ নিষেধাজ্ঞা শোনার পরই হতাশায় ভেঙে পড়েন আফগান নারীরা। বিবিসি জানায়, মঙ্গলবার ওই নিষেধাজ্ঞার পর রাজধানী কাবুলে এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক ছাত্রীকে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে।

আরও পড়ুনঃ “জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা কী চান”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র