যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জেলেনস্কি
যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি । তবে এ সফর নিয়ে উভয়পক্ষ থেকে কোন ঘোষণা আসেনি। সম্ভাব্য এ সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত এবং মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে পারেন।
এদিকে একইদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ পরিস্থিতি মূল্যায়নের জন্যে সিনিয়র সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের পরিকল্পনা করেছেন।
নিরাপত্তার কারনে জেলেনস্কির সফরের কথা প্রকাশ করা না হলেও হোয়াইট হাউজ স্পীকার ন্যান্সি পেলোসি কংগ্রেস সদস্যদের এক চিঠিতে বুধবার সন্ধ্যায় উপস্থিত থাকার কথা বলেছেন।
তিনি মঙ্গলবার পর্যন্ত সাংবাদিকদের এ বিষয়ে কিছু বলেন





