নিষেধাজ্ঞা এক দিক দিয়ে আসে; অন্য দিক দিয়ে যায়: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র হাজারো নিষেধাজ্ঞা দেয় এবং তাদের নিষেধাজ্ঞা এক দিক দিয়ে আসে এবং অন্য দিক দিয়ে যায়। এমন অনেক উদাহরণ আছে যে, যুক্তরাষ্ট্র বহু ক্ষেত্রে আবার তাদের নিষেধাজ্ঞা তুলেও নিয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএস) এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক থাকার জন্যই তারা (ওয়াশিংটন) আমাদেরকে নানা বিষয়ে পরামর্শ দেয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বহু দ্বিপাক্ষিক যোগাযোগ রয়েছে। চলতি বছরই আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৬টি বৈঠক হয়েছে।
নতুন করে আরও মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে সরকার উদ্বিগ্ন কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।






"দুর্নীতি থেকে পৃথিবীর কোনো দেশই মুক্ত নয়" - tathyasangjog
December 20, 2022[…] […]
আন্তর্জাতিক বাজারে বাড়লো তেলের দাম - tathyasangjog
December 20, 2022[…] […]
নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করছে আফগানিস্তান - tathyasangjog
December 20, 2022[…] […]
"বিএনপি নির্বাচনে না এলে অপূর্ণতা রয়ে যাবে" - tathyasangjog
December 20, 2022[…] […]
বাঘ শুমারি; সুন্দরবনের ৬৬৫ স্পটে বসছে ক্যামেরা - tathyasangjog
December 20, 2022[…] […]
পাকিস্তানে মুক্ত জিম্মিরা, ৩৩ জঙ্গি নিহত - tathyasangjog
December 20, 2022[…] […]
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে - tathyasangjog
December 20, 2022[…] […]
বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা তাদের নিজস্ব ব্যাপার: তথ্যমন্ত্রী - tathyasangjog
December 20, 2022[…] […]
১০০টি সড়ক ও মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
December 20, 2022[…] […]