রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতরা হলেন সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান এবং হাবিবুল্লা। হাসপাতালে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে রংপুর পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
আরও পড়ুনঃ খাদ্য উৎপাদনের জন্য আবাদি জমি সংরক্ষণে জোর প্রধানমন্ত্রীর





