জাতীয়

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছে।

আজ রোববার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফুলগাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার ইউসুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রামের শরীফের ছেলে আরিফ (১৬) ও আবদুল মতিনের ছেলে মো. ইরফান (১৫)।

এ ঘটনায় আহত হয়েছে একই এলাকার দুলাল দাসের ছেলে জীবন দাস। তাকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ফুলগাছ তলায় এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক আরিফ নিহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইরফান মারা যান।

আরও পড়ুনঃ মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার ঘাটতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র