১৮ ডিসেম্বর থেকে শুরু এসএসসির ফরম পূরণ
আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ। এদিন শুরু হয়ে এ কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
আজ রোববার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে অনলাইনে ফি জমা দেওয়া যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আর বিলম্ব ফি সহ অনলাইনে ফরম পূরণ চলবে ৭ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। বিলম্ব ফিসহ ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ১০ জানুয়ারি পর্যন্ত।
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি দুই হাজার ১৪০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ফি দুই হাজার ২০ টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ এর কম পেয়েছে এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৩ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের জন্য অংশ নিতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষায় জিপিএ উন্নয়ন হলে তা যোগ (বাড়ানো) করা হবে, অন্যথায় আগের ফল বহাল থাকবে।
বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ শেষ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
আরও পড়ুনঃ “বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না”






আফগান বাহিনীর গুলিতে নিহত ৬ পাকিস্তানি - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ ১৮ ডিসেম্বর থেকে শুরু এসএসসির ফরম পূর… […]
দেশের গণমাধ্যম দ্রুত বিকাশ লাভ করছে: তথ্যমন্ত্রী - tathyasangjog
December 11, 2022[…] […]
রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য - tathyasangjog
December 11, 2022[…] […]
টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি - tathyasangjog
December 11, 2022[…] […]
জাম্বিয়ায় সড়কের পাশ থেকে ২৭ শরণার্থীর লাশ উদ্ধার - tathyasangjog
December 11, 2022[…] […]