জাতীয় ফিচার

ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

এ বছরের বিশ্বের মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪২তম স্থানে রয়েছেন।

রাজনীতির ক্ষেত্রে জিডিপি-জনসংখ্যার বিষয়কে ও কর্পোরেট নেতাদের ক্ষেত্রে আয় ও কর্মীদের বিবেচনায় নেওয়া হয়েছে। মূলত বিদ্যমান অবস্থার সঙ্গে যারা লড়াই করছে তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।

শেখ হাসিনার ক্ষেত্রে বলা হয়, তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করছেন। বর্তমানে তিনি চতুর্থবারের মতো ক্ষমতায় রয়েছেন। পরপর তিনবারসহ শেখ হাসিনা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। সবশেষ তার দল বাংলাদেশ আওয়ামীলীগ ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে। শেখ হাসিনা মনে করছেন এটাই তার শেষ মেয়াদ। তিনি খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, শেখ হাসিনার চলমান লড়াই বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করছে। তাছাড়া শেখ হাসিনা ও তার দল আওয়ামীলীগ ভোটারদের দমনের বিষয়টি অস্বীকার করেছেন।

উল্লেখ্য, ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দে এবং তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

 

আরও পড়ুনঃ “বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না”

রিপোর্টার

About Author

2 Comments

  1. সংবিধানের বাইরে সরকার চাইলেও কিছু করতে পারবে না: কৃষিমন্ত্রী - tathyasangjog

    December 11, 2022

    […] আরও পড়ুনঃ ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় প্… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র