সংসদ সদস্যদের পদত্যাগে বিএনপির ক্ষতি হবে: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সংসদ সদস্য হিসেবে শপথ না নিতে দিয়ে বিএনপির যেমন ক্ষতি হয়েছে, এ পদত্যাগেও বিএনপির ক্ষতি হবে। ওই সাতজন সদস্য পদত্যাগ করলে সংসদের কিছু হবে না। নিয়মানুযায়ী সেখানে উপ-নির্বাচন হবে।
আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে মাঠে সমাবেশ করেছে, সেটার আয়োতন ৫০ হাজার বর্গফুট। একজন মানুষ দাঁড়াতে তিন বর্গফুট এলাকা লাগে। ফলে সেই মাঠে কত মানুষ ধরে সেটা সহজে অনুমেয়। বাইরের রাস্তা মিলিয়ে ৫০ হাজার মানুষের সমাবেশ হয়েছে। আমাদের থানা সম্মেলনেও এর চেয়ে বেশি মানুষ হয়।
বিদেশি কিছু শক্তি দেশে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে- এ বিষয়টি আওয়ামী লীগ কীভাবে দেখছে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বিদেশিদের নানা ধরনের বক্তৃতা-বিবৃতি। বিএনপি তো বিদেশিদের কাছে গিয়ে বারবার ধরনা দেয়। আবার বিলিয়ন ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করেছে। তার প্রেক্ষিতে মাঝে মাঝে ছোট-খাটো বিবৃতি প্রকাশ পায়।
বিএনপির সাতজন এমপি সংসদ থেকে পদত্যাগ করলে কিছুই হবে না জানিয়ে হাছান মাহমুদ বলেন, তাদের (বিএনপি) সর্বমোট সাতজন সংসদ সদস্য আছেন। তারা বলেছিলেন সরকারের পদত্যাগ দাবি করবেন। ১০ তারিখে সরকার হটিয়ে দেবেন। এখন নিজেরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার মাধ্যমে এটিই প্রমাণিত হয় যে, তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চান। এ পদত্যাগে সংসদ কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না। বরং ক্ষতি হবে বিএনপির।
আরও পড়ুনঃ স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির সংসদ সদস্যরা






বাংলাদেশে বিনিয়োগে জাপানের ব্যবসায়িদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ সংসদ সদস্যদের পদত্যাগে বিএনপির ক্ষতি… […]
দিনাজপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ - tathyasangjog
December 11, 2022[…] আরও পড়ুনঃ সংসদ সদস্যদের পদত্যাগে বিএনপির ক্ষতি… […]