জাতীয় ফিচার

স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির সংসদ সদস্যরা

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি দলীয় ৫ জন সংসদ সদস্য।

আজ রোববারজাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। আজ পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় সশরীরে পদত্যাগপত্র দেননি। এই সংসদের মেয়াদ এক বছরের বেশি সময় বাকি আছে।

গণসমাবেশে সংসদ সদস্য জি এম সিরাজ প্রথম বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা দেন।

গণসমাবেশে বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ বলেন, ‘বর্তমানে বাংলাদেশে চরম স্বৈরশাসন চলছে। বর্তমান সরকারের গণতন্ত্র-গণবিরোধী কার্যকলাপে বাক্স্বাধীনতা, বিরোধী দলের ওপর দমন–পীড়ন, গণগ্রেপ্তার, গুম, হত্যা, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, ভোটাধিকার হরণের প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে এই সংসদ বাতিলের গণদাবির সঙ্গে একমত পোষণ করছি।’

আরও পড়ুনঃ রোনালদোদের কাঁদিয়ে সেমিফাইনালে মরক্কো

 

রিপোর্টার

About Author

3 Comments

  1. সংসদ সদস্যদের পদত্যাগে বিএনপির ক্ষতি হবে: তথ্যমন্ত্রী - tathyasangjog

    December 11, 2022

    […] আরও পড়ুনঃ স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির … […]

  2. বিএনপির চার নেতার জামিন শুনানি সোমবার - tathyasangjog

    December 11, 2022

    […] আরও পড়ুনঃ স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির … […]

  3. "বিএনপির পদত্যাগে সংসদ অচল হবে না" - tathyasangjog

    December 11, 2022

    […] আরও পড়ুনঃ স্পিকারকে পদত্যাগপত্র দিলেন বিএনপির … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র