ফিলিস্তিনিদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে চীন: শি জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফিলিস্তিনিদের প্রতি নিজের সমর্থন জানিয়ে বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ে চীন তার চেষ্টা অব্যাহত রাখবে
সৌদি আরব সফরকালে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে দ্বিরাষ্ট্র সমাধানে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার রিয়াদে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনায় বসেন চীন প্রেসিডেন্ট। দ্বিপক্ষীয় এ বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ফিলিস্তিনের নিরীহ জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেইজিং সমর্থন অব্যাহত রাখবে বলে জানান শি জিনপিং।
শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চীন সবধরনের চেষ্টা চালিয়ে যাবে। আমরা সব সময় দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি আমাদের জনগণের সহমর্মিতা রয়েছে।
আরও পড়ুনঃ ট্রাইবেকারে স্বপ্নভঙ্গ ব্রাজিলের





