গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেলো বিএনপি
১০ ডিসেম্বর সমাবেশের জন্য বিএনপিকে রাজধানীর সায়েদাবাদে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
মোহাম্মদ হারুন অর রশীদ জানান, বিএনপির প্রস্তাবিত দাবির পরিপ্রেক্ষিতে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেন, আমাদের প্রত্যাশা ছিল কমলাপুর স্টেডিয়ামে গণসমাবেশ করবো। সেখানে যেহেতু খেলা চলছে এবং কর্তৃপক্ষ আমাদের অন্য একটা জায়গায় বিবেচনা করতে বলেছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছি। উনারা (ডিএমপি) বিষয়টি লিখিতভাবে জানাতে বলেছেন। আমরা লিখিতভাবে জানিয়েছি। এরপর উনারা সেখানে গণসমাবেশ করার জন্য বলেছেন।
আরও পড়ুনঃ পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলার জন্য বিএনপি নেতারাই দায়ী: তথ্যমন্ত্রী






বিএনপির আন্দোলনে অর্ধেক পরাজয় হয়ে গেছে : ওবায়দুল কাদের - tathyasangjog
December 9, 2022[…] […]
২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা - tathyasangjog
December 9, 2022[…] […]