জাতীয় ফিচার

মার্কিন রাষ্ট্রদূতকে অযাচিত মন্তব্য করে বন্ধুত্ব নষ্ট না আহবান ওবায়দুল কাদেরের

"ফখরুলের পাকিস্তান আমলের প্রশংসা রাষ্ট্রদ্রোহিতার শামিল"

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অযাচিত মন্তব্য করে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব নষ্ট না করতে আমেরিকার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় কাউন্সিলের প্রথম প্রস্তুতি সভায় তিনি এই কথা বলেন।

আমেরিকা, ব্রিটেনের পরিস্থিতি উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনাদের চেয়ে আমরা ভালো আছি। আপনাদের বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না। আপনারাও অহেতুক হস্তক্ষেপ করতে আসবেন না। কারও ফরমায়েশ, হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস পিটার হাস দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এক বার্তায় বলেন, আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার জন্য সহিংসতা, হয়রানি এবং ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ ডিসেম্বরে খেলা হবে: ওবায়দুল কাদের

রিপোর্টার

About Author

1 Comment

  1. মাদক কারবারিকে ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‍্যাব সদস্যসহ নিহত ৩ - tathyasangjog

    December 9, 2022

    […] আরও পড়ুনঃ মার্কিন রাষ্ট্রদূতকে অযাচিত মন্তব্য… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র