আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার আশা চীনা রাষ্ট্রদূতের
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন আগামী বছর শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে যান রাষ্ট্রদূত জিমিং। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।
লি জিমিং বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী। কিন্তু তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়ে আছে। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছিলাম। এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত। এ সময় চীনা রাষ্ট্রদূত লি জিমিং আশা প্রকাশ করেন, আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু হতে পারে।
আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, যুদ্ধের ভয়াবহতা: প্রধানমন্ত্রী





