জাতীয় ফিচার

নভেম্বরে দেশের সার্বিক মুদ্রাস্ফীতি কমেছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন , দেশে নভেম্বরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশে। যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯১ শতাংশ।

আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মূল্যস্ফীতির সর্বশেষ তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, নভেম্বর মাসে অত্যন্ত ভালো খবর পেয়েছি। মূল্যস্ফীতি ডিসেম্বরে আরও কমার সম্ভাবনা আছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান, শাক-সবজি হওয়ার পাশাপাশি তেল-গ্যাসের দামও বিশ্বব্যাপী কমছে। সার্বিকভাবে প্রবৃদ্ধিও ৭ শতাংশে যাবে বলে আশা করেন পরিকল্পনামন্ত্রী।

এ সময় তিনি দেশের সার্বিক মজুরি বাড়ার কথা উল্লেখ করে বলেন, মজুরি সূচক নভেম্বরে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ। আগের মাসে যা ছিল ৬ দশমিক ৯১ শতাংশ।

দেশের অর্থনীতির বিষয়ে তিনি বলেন, অর্থনীতিতে এখনো আঘাত লাগছে, তবে আঘাতের তীব্রতা কিছুটা কম। এখনো নিম্ন ও মধ্যবিত্তের ওপর বাজারের চড়া দামের চাপ রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তেল-গ্যাস সরকার নিজে কিনে বিক্রি করে। সরকার কোন মহাজন নয়। এটা নিয়ে লাভ করবে না। বিশ্ববাজারে দাম কমলে অবশ্যই সরকার কমাতে বাধ্য হবে। মূল্যস্ফীতি পরিমাপকের সূচকগুলো পর্যালোচনা করবে পরিকল্পনা মন্ত্রণালয়। এমন কিছু পণ্য, যা নিত্যপ্রয়োজনীয় নয়, এ তালিকায় সেগুলো রাখা হবে কি না তা ভাবা হবে। মূল্যস্ফীতির বাড়ন্ত ভাব নিয়ে কেউ কেউ রাজনীতি করতে চেয়েছিলেন। এখানে তা হয়নি।

আরও পড়ুনঃ “স্বাস্থ্য সুরক্ষা আইনে জেল-জরিমানা থাকায় ভুল চিকিৎসা কমবে”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র