আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম
মাত্র এক মাসের ব্যবধানে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে কেজিপ্রতি ৩ টাকা ৮৩ পয়সা বাড়ানো হয়েছে। এই দাম গত নভেম্বর মাসের তুলনায় ৩ দশমিক ৬৮ শতাংশ বেশি।
আগামী বুধবার সন্ধ্যা ৬টা থেকে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫১ থেকে বেড়ে ১ হাজার ২৯৭ টাকা হিসেবে কার্যকর হবে।
আজ রোববার ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল। এসময় সচিব খলিলুর রহমান খান, সদস্য মোকবুল-ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬১০ মার্কিন ডলার এবং ৬১০ মার্কিন ডলার। ডিসেম্বর মাসে তা বেড়ে ৬৫০ ডলার হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার বিবেচনায় এ দাম নির্ধারণ করেছে বিইআরসি।
কমিশন চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, গত নভেম্বর মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ৬ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। আমাদের বাড়ানো হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ।
আরও পড়ুনঃ “রমজান সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার”






চট্টগ্রাম বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে : তথ্যমন্ত্রী - tathyasangjog
December 4, 2022[…] […]
"শান্তিরক্ষা মিশনের সদস্যরাও পাবেন রেমিট্যান্স প্রণোদনা" - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডা… […]
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডা… […]
নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ১২ - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডা… […]
আগামী বছর থেকে স্কুলে কোডিং ও অ্যানিমেশন শেখানো হবে - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডা… […]
ভারতরের বিপক্ষে জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডা… […]
নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডা… […]
ভারতের বিপক্ষে জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী - tathyasangjog
December 4, 2022[…] আরও পড়ুনঃ আবারও বাড়লো এলপিজির ১২ কেজি সিলিন্ডা… […]